এটিএন নিউজের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে টিসিএ’র ফুলেল শুভেচ্ছা
Spread the love

বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (টিসিএ)-এর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
রবিবার টিসিএ’র নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ মহসিন ও সাধারণ সম্পাদক মৃধা মোহাম্মদ রিপনের নেতৃত্বে সংগঠনের নেতৃবৃন্দ এটিএন নিউজ কার্যালয়ে গিয়ে শুভেচ্ছা বিনিময় করেন।

এ সময় উপস্থিত ছিলেন এটিএন নিউজের প্রধান নির্বাহী সম্পাদক শহিদুল আজম,প্রধান বার্তা সম্পাদক মাশহুদুল হক, প্রধান চিত্রগ্রাহক মামুন হোসেন। তাঁরা টিসিএ নেতৃবৃন্দের শুভেচ্ছা গ্রহণ করেন এবং সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

টিসিএ’র পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি হেলাল আহমেদ সজিব, সাংগঠনিক সম্পাদক মোঃ উজ্জ্বল হোসেন, দপ্তর সম্পাদক তপন কুমার সাহা (তপু), সহ-দপ্তর সম্পাদক মোঃ সোহাগ খানসহ সংগঠনের নেতৃবৃন্দ ও টিসিএ সদস্যবৃন্দ।

এ সময় টিসিএ নেতৃবৃন্দ এটিএন নিউজের উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি ও পেশাগত উৎকর্ষতা কামনা করেন।

Recent Comments

No comments to show.