চ্যানেল ২৪-এর প্রতিষ্ঠাবার্ষিকীতে টিসিএ’র ফুলেল শুভেচ্ছা
বেসরকারি টেলিভিশন চ্যানেল ২৪ এর ১৪ বছর পূর্তি ও ১৫ বছরে পদার্পণ উপলক্ষে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (টিসিএ)-এর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
টিসিএ’র সভাপতি মোহাম্মদ মহসিন ও সাধারণ সম্পাদক মৃধা মোঃ রিপনের নেতৃত্বে সংগঠনের নেতৃবৃন্দ চ্যানেল ২৪ কার্যালয়ে গিয়ে শুভেচ্ছা বিনিময় করেন।
টিসিএ’র পক্ষ থেকে দেওয়া ফুলেল শুভেচ্ছা গ্রহণ করেন চ্যানেল ২৪-এর বার্তা প্রধান জহিরুল আলম।
এসময় উপস্থিত ছিলেন টিসিএ’র সাংগঠনিক সম্পাদক মোঃ উজ্জ্বল হোসেন, সহ-অর্থ সম্পাদক মোঃ ইউনুচ আলী, প্রচার সম্পাদক আবু তালেব হাসানসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।
দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছে চ্যানেল ২৪। এ উপলক্ষে টিসিএ নেতৃবৃন্দ চ্যানেলটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।