আল মাসুম সবুজ, দপ্তর সম্পাদক, টিসিএ
টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (টিসিএ)-এর কার্যনির্বাহী কমিটি নির্বাচন (২০২৬–২০২৮) উপলক্ষে আনুষ্ঠানিক নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ২২ মে ২০২৬, শুক্রবার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
সোমবার (১১ মে) সন্ধ্যা ৭টায় রাজধানীর কারওয়ান বাজারস্থ টিসিএ কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার জিয়া জহির পল্লব, নির্বাচন কমিশনার শহিদ ইসলাম ও হুমায়ূন কবির টিটু আনুষ্ঠানিকভাবে এ তফসিল ঘোষণা করেন।
ঘোষিত তফসিল অনুযায়ী, টিসিএ’র নতুন কার্যালয়ে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়, আগামী ১২ ও ১৩ মে ২০২৬ বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত টিসিএ কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে। এছাড়া ১৩ মে রাত ১০টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে।
তফসিল অনুযায়ী—
• মনোনয়নপত্র যাচাই: ১৪ মে ২০২৬
• প্রার্থীতা প্রত্যাহার: ১৪ মে বিকেল ৫টা
• চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ: ১৪ মে সন্ধ্যা ৭টা
• নির্বাচনী প্রচারণা: ১৪ মে রাত ৮টা থেকে ২১ মে রাত ১২টা পর্যন্ত
নির্বাচন কমিশন আরও জানিয়েছে, মনোনয়নপত্র জমার সঙ্গে সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি, এনআইডি ফটোকপি, অফিস আইডি, টিসিএ আইডি, প্রত্যয়নপত্র/নিয়োগপত্র এবং সাংগঠনিক চাঁদা হালনাগাদের রসিদের ফটোকপি জমা দিতে হবে।
নির্বাচন কমিশন একটি সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের লক্ষ্যে সকল সদস্যের সহযোগিতা কামনা করেছে।