আগামী ২২ মে টিসিএ ইসি কমিটি নির্বাচন
Spread the love

আল মাসুম সবুজ

ছবি : মাহফুজুর রহমান

টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (টিসিএ)-এর কার্যকরী কমিটি (২০২৬–২০২৮) নির্বাচন আগামী ২২ মে ২০২৬, শুক্রবার অনুষ্ঠিত হবে। প্রধান নির্বাচন কমিশনার জিয়া জহির পল্লব, নির্বাচন কমিশনার শহিদ ইসলাম ও হুমায়ূন কবির টিটু—এই তিনজনের নেতৃত্বে নির্বাচন কমিশন এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়, আগামী ৭ মে ২০২৬, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় টিসিএ কার্যালয় থেকে নির্বাচনী তফসিল ঘোষণা করা হবে। এছাড়া ৮ ও ৯ মে মনোনয়ন ফরম সংগ্রহ এবং ৯ ও ১০ মে মনোনয়নপত্র জমা নেওয়া হবে।

গত ১ মে কারওয়ান বাজারস্থ টিসিএ কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভা সন্ধ্যা ৬টায় শুরু হয়। মতবিনিময় সভায় সম্ভাব্য প্রার্থী ও সাধারণ সদস্যবৃন্দ সহ উপস্থিত ছিলেন, টিসিএ’র সভাপতি ফারুক হোসেন তানভীর, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহসীন মুকুল, সহ-সভাপতি হেলাল আহমেদ সজিব, অর্থ সম্পাদক ফরিদ আহমেদ ভূঁইয়া, দপ্তর সম্পাদক আল মাসুম সবুজ, প্রচার সম্পাদক নুরে আলম, সহ-সাংগঠনিক সম্পাদক আজিজুল হাকিম পলাশ, সহ-দপ্তর সম্পাদক আবু হানিফ সোহেল, কার্যকরী সদস্য হাসান মাহমুদ রোকনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে আগামী ২২ মে ২০২৬ নির্বাচন আয়োজনের দিন ধার্য করা হয়।
সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের আশাবাদ ব্যক্ত করেছেন নির্বাচন কমিশন।

Recent Comments

No comments to show.